JOG CHIKITSA VOL -1 || DIPEN SENGUPTA

Original price was: $500.00.Current price is: $400.00.

এই পৃথিবীতে সর্বোত্তম প্রাণনয় সত্তা হল মানুষ। প্রথমে শরীর ও তারপর মনের সম্মিলনে গড়ে ওঠে মানুষের এই সত্তা। জীবৎকালের সীমার মধ্যে মানুষ চায় নীরোগ দেহ ও প্রফুল্ল মন নিয়ে বাঁচতে। একই সঙ্গে সুস্থ শরীর ও আনন্দে পূর্ণ মনের সংযোগ এখন প্রায় দুর্লভ। নানাবিধ আধুনিক চিকিৎসা ব্যবস্থাও এই কাজে সাফল্যলাভ করতে পারেনি। অথচ প্রাচীন ভারতের মনীষীরা […]

SKU: Ananda Publishers2409
Category:

Description

এই পৃথিবীতে সর্বোত্তম প্রাণনয় সত্তা হল মানুষ। প্রথমে শরীর ও তারপর মনের সম্মিলনে গড়ে ওঠে মানুষের এই সত্তা। জীবৎকালের সীমার মধ্যে মানুষ চায় নীরোগ দেহ ও প্রফুল্ল মন নিয়ে বাঁচতে। একই সঙ্গে সুস্থ শরীর ও আনন্দে পূর্ণ মনের সংযোগ এখন প্রায় দুর্লভ। নানাবিধ আধুনিক চিকিৎসা ব্যবস্থাও এই কাজে সাফল্যলাভ করতে পারেনি। অথচ প্রাচীন ভারতের মনীষীরা এমন একটি চিকিৎসা-পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যার সাহায্যে মানুষ সুস্থ জীবনযাপন করতে পারবে শরীরে ও মনে। এই পদ্ধতিই আজ বিশ্বজুড়ে যোগ, যোগব্যায়াম বা যোগচিকিৎসা নামে বহুখ্যাত। বিভিন্ন চিকিৎসার জটিল প্রক্রিয়া ও প্রায়োগিক প্রতিক্রিয়ায় বীতশ্রদ্ধ হয়ে আজকের মানুষ যোগচিকিৎসা গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছে। দেহের অঙ্গপ্রত্যঙ্গ সমূহকে সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়ায় সঞ্চালন ও সংস্থাপন (আসন) করে যে রোগহীন জীবনের দিশা যোগচিকিৎসা নিয়েছে, তার বিস্তৃত উপস্থাপনা এই গ্রন্থের বৈশিষ্ট্য। দুই শতাধিক আসন ছবি ও লেখাগুনের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিটি আসনের সঙ্গে তার উৎসমূল, বঙ্গানুবাদ, নামকরণ, আর্যধারা, মানসিক যোগ্যতা, কী করে করতে হয়, বিকল্প আসন নিশ্বাস-প্রশ্বাস, ভাবনা, অভ্যাস, সময়, উপকারিতা ও নিষেধ- এই বারোটি বিষয় সহজ ভাষায় আলোচিত হয়েছে। দেহের রোগ ও মনের রোগ থেকে মুক্তি পেতে হলে এ বই অপরিহার্য। এই প্রথম অত্যন্ত যত্ন, সতর্কতা ও বৈজ্ঞানিক পদ্ধতির ওপর ভিত্তি করে প্রকাশিত হল যোগ চিকিৎসার এননতর বই।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “JOG CHIKITSA VOL -1 || DIPEN SENGUPTA”

Your email address will not be published. Required fields are marked *