Description
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘সপ্তপদী’, ‘বসন্তরাগ’ এবং ‘রাইকমল’-তিনটি উপন্যাসের সংকলন এই গ্রন্থটি। ‘সপ্তপদী’ উপন্যাসে লেখক তুলে ধরেছেন ভালোবাসার জন্য নায়কের নিজস্ব ধর্ম ত্যাগ ও শেষ পর্যন্ত মানুষের মধ্যে ঈশ্বরকে পাওয়ার সাধনার চিত্ররূপ। উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে দক্ষিণ ভারতের পটভূমিকায় এক নিরাসক্ত সঙ্গীতসাধকের গভীর প্রেমের একটি অনন্য কাহিনি ‘বসন্তরাগ’। চিরবিরহের বৈষ্ণবীয় প্রেম সাধনার এক অসাধারণ চিত্র তুলে ধরা হয়েছে ‘রাইকমল’ উপন্যাসে। বিরহ ও প্রেমের ভিন্ন ভিন্ন রসের অভিব্যক্তি একসঙ্গে উপলব্ধি করার জন্যই সংকলনটি প্রকাশিত।






Reviews
There are no reviews yet.