Description
শরীরের যেমন খারাপ ভালো হয়; আরাম, আদর, যত্ন লাগে; মনেরও তেমন ওঠাপড়া হয়; তারও কখনো আলতো হাতে কপাল মুছিয়ে দিতে হয়, জিজ্ঞেস করতে হয় কোথায় লুকিয়ে রেখেছ উপসর্গ।
যদিও মনকে শরীরের ভেতর লুকিয়ে রাখাই জনদস্তুর, বিশ্বায়ন পরবর্তী প্রযুক্তি নিবিড় সময়ে তার খারাপ থাকার চিহ্নগুলো লুকিয়ে রাখা ক্রমশ দুষ্কর।
এই বইয়ের দু’মলাটের মধ্যে ধরা রইলো তিন প্রধান দুখকরনিয়াকে বোঝা ও তাদের সাথে বোঝাপড়া করার তত্ত্বতলাশ;
অন্ধমনে আসুক আলো; মৃতমনে আসুক উচ্ছ্বাস।






Reviews
There are no reviews yet.