BRAHMANYA || ব্রাহ্মণ্য

Original price was: $580.00.Current price is: $522.00.

ভারতবর্ষের অমোঘ অভিশাপ জাতপাতের কুটিল সামাজিক ও রাজনৈতিক সমীকরণে পরিবর্তন হয়েছে সামান্য। ৩৪ বছর বাম শাসনের দৌলতে জল চেয়ে দলিত খুনের ঘটনা হয়তো বাঙালির রোজনামচা নয় কিন্তু

SKU: MANDAS4874
Category: ,

Description

‘৪৭ পরবর্তী ছোটগল্পে উচ্চবর্গের কলমে ব্রাহ্মণ্যবাদ।

“জাতপাত ইটের প্রাচীর বা কাঁটাতারের লাইনের মতো একটি ভৌত বস্তু নয় যা হিন্দুদের একত্রিত হতে বাধা দেয় এবং, যাকে টেনে নামাতে হবে। জাত একটি ধারণা; এটা মনের অবস্থা।” – বি আর আম্বেদকর

স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হলেও ভারতবর্ষের অমোঘ অভিশাপ জাতপাতের কুটিল সামাজিক ও রাজনৈতিক সমীকরণে পরিবর্তন হয়েছে সামান্য। ৩৪ বছর বাম শাসনের দৌলতে জল চেয়ে দলিত খুনের ঘটনা হয়তো বাঙালির রোজনামচা নয় কিন্তু অস্পৃশ্যতা ও বংশানুক্রমিক জাতিভেদ আমাদের সমাজের পরতে পরতে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষে।

সাহিত্য যেহেতু সমাজের প্রতিবিম্ব ; ভাঙা হলেও আয়না থেকে মুখ ফেরানো শক্ত। তন্নিষ্ঠ তরুণ গবেষক পুনম মুখোপাধ্যায় ও অরূপকুমার দাস সম্পাদনা করেছেন বাংলা সাহিত্যে, ছোটগল্পে নিম্মবর্গের অবস্থানের প্রতিরূপ ব্রাহ্মণ্য। সন্তোষকুমার ঘোষ, নারায়ণ গঙ্গোপাধ্যায় থেকে প্রবুদ্ধ মিত্র; বহু লেখকের পরিচিত ও অপরিচিত গল্পের মোড়ক আমাদের রোজকার দ্বিচারিতাগুলোর ঘোমটাকে সরিয়ে দিয়েছে।

বাংলায় দলিতচর্চার প্রেক্ষিতে এই সংকলন এক গুরুত্বপূর্ণ সংযোজন।

Additional information

Author Name

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “BRAHMANYA || ব্রাহ্মণ্য”

Your email address will not be published. Required fields are marked *