Description
..
‘ আমার আর কিছুই মনে নেই দাদুভাই ! ওই বয়সে বেশি কি আর মনে থাকতে পারে বলো। আমার যা-কিছু দেখা, পাঁচজনের চোখ দিয়ে দেখেছি, তাদের কান দিয়ে শুনেছি, মন হয়ে অনুভব করেছি। এই দেখা শোনা আর অনুভব করা আমাকে এমন করে টানে কেন সেটা অবশ্য আশ্চর্য। যাক্, এ তো অনেক শুনেছ।
‘ যা বলছিলাম, নিজের চোখে দেখে মনে রাখার মধ্যে ওই একখানা মুখই আমার মনে আছে। এই দেখাটুকু আমার নিজস্ব, এই মনে রাখাটুকুও। এটুকুর জন্য আর কারো চোখ কান মনের শরণ নিতে হয়নি। আমি ওই ছ’বছর বয়সে সে মুখ দেখেছি দাদুভাই, মনে হয় সেই মুখ আর কেউ দেখেনি। সে-মুখ ভোলবার নয়। চুপি চুপি বলি, তোমার বউয়ের ওপর আমারা দুর্বলতা আছে যদিও, কিন্তু যার কথা বলছি তার মতো দ্বিতীয় একখানা মুখ এত বয়সেও আর চোখে পড়ল না। কত কাল, কত যুগ তো হয়ে গেল, তবু ওই মুখের বয়েস বাড়ল না। ঠিক তেমনি তাজা, আর তেমনি সুন্দর। চোখ বুজে যত দেখি তত সুন্দর লাগে।






Reviews
There are no reviews yet.