Description
পবিত্রতাস্বরূপিণী না সারদার জীবন ও বাণী সর্বকালে সর্বযুগে এক অপার বিস্ময়। না নামের সার্থক চিত্রসংজ্ঞা তিনি। এই নহীয়সী জননী অধ্যাত্ম সাধনায় পরন সিদ্ধিলাভ করেছেন। একই সঙ্গে ব্যবহারিক জীবনে স্থিতপ্রজ্ঞ, আধুনিকতনা। আপন্ন, নিপীড়িত মানুষের কাছে তিনি মূর্তিমতী সান্ত্বনা। অসামান্য ত্যাগ ও ক্ষমার মূর্ত সাধিকা। ধৈর্যে, সহিষ্ণুতায়, দারিদ্র্যে তিনি অবিচল। বহু বিপত্তিকে সহ্য করেছিলেন। অথচ তাঁর কোমল দুটি চোখের অদোযদর্শিতার ক্ষমাসুন্দর দৃষ্টি তাঁকে কোনওদিন মানুষের দোষ দেখতে দেয়নি। আবিশ্ব কল্যাণে, বিশেষত নারীজাতির কল্যাণে শ্রীরামকৃষ্ণ তাঁর সহধর্মিণী সারদাকে চিন্ময়ী, প্রাণময়ী রূপে প্রতিষ্ঠা করে গেছেন। শ্রীশ্রীমায়ের বিস্ময়কর জীবন ও বাণীর বিনম্র সমাহার এই গ্রন্থে। করুণাময়ী মাতৃরূপ ও জগজ্জননী সারদার বিশ্বরূপ এখানে প্রকাশিত হয়েছে, লেখিকার সহজশোভন মাতৃবন্দনার সুরে-ধ্বনিতে-শঙ্খে-আরতিতে। দয়াময়ী মজুমদারের ‘পরমা প্রকৃতি’ সারদা-চর্চার প্রবাহে নবতন অর্ঘ্য।






Reviews
There are no reviews yet.