Description
ললিত বসন্ত
একদিকে কোকিলের উচ্ছ্বসিত স্বরপঞ্চম রক্ত পলাশ আর প্রণয়মাদল অন্যদিকে বিরহের কোমলগান্ধার অশ্রুমেদুর মেঘ উদাসী বাতাস
নিঃসীমে
অন্তহীন ললিত বসন্ত।
একদিকে আলোর আকাশ আর সুনীল সাগর উল্লাসে ভেঙে পড়া তরঙ্গচঞ্চল অন্যদিকে অনিত্য বালুচরে নিত্যমুছে যাওয়া অতলের সর্বনাশা ডাক,
দিগন্তে অন্তহীন ললিত বসন্ত।
সদ্যফোটা গোলাপের উদ্বেল সৌরভ
মিশে যায় ঝরে পড়া বকুলের মৌন হাহাকারে পাওয়ার আনন্দ আর না পাওয়ার বিধুর বিষাদ পথ শেষ, হাতে হাত, পূর্ণতার শেষ সীমানায় সামনে
অন্তহীন ললিত বসন্ত।






Reviews
There are no reviews yet.