Description
গদ্যের জগতে বিপুল দাসের অবদান পাঠকমহলে স্বীকৃত। বড়দের জন্য উপন্যাস ও ছোটগল্প রচনা করেছেন অনেক। পাশাপাশি কিশোরদের জন্য লিখতেও তিনি ভালবাসেন। গল্প বলার মুনশিয়ানায় তৈরি করেছেন ছোটদের জন্য নিজস্ব ভুবন। ‘দশটি কিশোর উপন্যাস’-এ অন্তর্ভুক্ত হয়েছে চমৎকার সব কিশোরকাহিনি- আকাশছোঁয়া, খো, কাঁচিরহস্য, অপারেশন ক্যাকটাস, টিকিটের খাতা, কাকাভাইপো রহস্য, বাবলু দ্য শার্প শুটার, নয়নাগুড়ির শার্লক হোমস, সীমান্তে দশনীর রাত, হরিণের চোখ। কখনও খেলার জগৎ, কখনও সীমান্ত দুনিয়া, মোহনয়ী ডুয়ার্সের বুনো গন্ধ কিংবা রহস্যভেদের উত্তেজনা– অল্পবয়সিদের জন্য নানান আয়োজনে সমৃদ্ধ এই সংগ্রহ এককথায় অসামান্য।








Reviews
There are no reviews yet.