Description
নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ শাসনের কবল থেকে ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিজের সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। সেই আদর্শ সামনে নিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মিত্রশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি তৈরি করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। মহাত্মা গাঁধীর মতে, নেতাজির দেশাত্মবোধ আক্ষরিক অর্থেই অতুলনীয়। এমন একজন দেশপ্রেমিকের জীবন এবং কর্মযজ্ঞের অনেক ঘটনাই কিন্তু এখনও পর্যন্ত অত্যন্ত বিতর্কিত থেকে গিয়েছে। এই জীবনী গ্রন্থে অধ্যাপক সুগত বস নেতাজির জীবন ও উত্তরাধিকার নিয়ে আলোচনা করেছেন, তাঁর জীবনের বহু বিচিত্র পথ সযত্নে পরিক্রমা করেছেন, দেখিয়েছেন কীভাবে কলকাতা ও কেম্ব্রিজে তাঁর বৌদ্ধিক বিকাশলাভ হয়, ইউরোপে নির্বাসনকালে নানাবিধ চিন্তাভাবনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবসম্পর্কে তিনি সমৃদ্ধ হন, ভারতের জাতীয় রাজনীতির শীর্ষে তাঁর ক্রম- আরোহণ সম্ভব হয়। এ যাবৎ অব্যবহৃত অভিলেখাগারটিকে কাজে লাগিয়ে এই বই সুভাষ বসুর বন্দিত্ব ও ভ্রমণের দিনগুলির উপর আলোকপাত করেছে, তেমনই আবার নানা ধর্মভিত্তিক, অর্থনৈতিক ও ভাষাভিত্তিক বৈষম্যের উর্ধ্বে উঠে নেতাজি যেভাবে ভারতকে একটি স্বাধীন জাতি হিসেবে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, তার সেই দেশ-চেতনার স্বরূপটিও পাঠকের সামনে উন্মোচিত করেছে।











Reviews
There are no reviews yet.