Description
প্রায় সমস্ত সংস্কৃতিতেই, ‘পুরাণ’, বা ‘মিথোলজি বিষয়টি অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এসেছে। রহস্য-রোমাঞ্চসহ প্রায় সকল ঘরানার আধুনিক সাহিত্যেই পুরাণের আবির্ভাব বহুকাল ধরেই অবাধ। বর্ণলহরী এবং ভূতান্বেষীর এই মিলিত প্রয়াস, মিথ-ও-জীবী’তে আমরা চেষ্টা করেছি এমন পনেরোটি কাহিনী দুই মলাটে বন্দী কারে পাঠকের হাতে তুলে দিতে, যার মধ্যে ভয় এসেছে এই পুরাণকথা, বা মিথোলজির পথ ধরে। দেশি এবং বিদেশি নানাস্বাদের পৌরাণিক কাহিনীর সাথে হররের মেলবন্ধন ঘটিয়ে আমাদের এই বইকে সমৃদ্ধ করেছেন পনেরো জন বলিষ্ঠ কলমচি।
আমাদের উদ্যোগের সাফল্য বিচার করবেন পাঠক। এই মিথোলজিক্যাল হরর-ভিত্তিক সংকলন তাঁর ভালো লাগলেই, আমাদের শ্রম সার্থক বলে মনে করবো আমরা।






Reviews
There are no reviews yet.