Description
পরিবর্তনই সংসারের নিয়ম। জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে পরিবর্তনকে আমরা মেনে নিতে বাধ্য। সময়ের সাথে তাল মিলিয়ে আমরা উন্নত হয়েছি প্রযুক্তিতে। মানবসভ্যতা অগ্রসর হয়ে পেরিয়ে এসেছে অনেক যুগ। কিন্তু তার সাথে লোপ পেয়েছে আমাদের বাস্তব বোধ। সবুজের পর সবুজ ধ্বংস করে আমরা উন্মাদের মতো নির্মাণ করে যাচ্ছি কংক্রিটের জঙ্গল। কাণ্ডজ্ঞানহীনভাবে আবর্জনা ছড়িয়ে দূষিত করছি আমাদের চারপাশের পরিবেশকে। এইভাবেই চলতে থাকলে সেদিন বেশি দূরে নেই যখন আমাদের পরের প্রজন্ম উত্তরাধিকার সূত্রে পাবে একটা কংক্রিটের জঙ্গল আর দূষিত মৃত নদীতে ঘেরা একটা মরুময় পৃথিবী যেখানে এই সবুজে ঘেরা প্রকৃতির অস্তিত্ব ইতিহাস বা কল্পকাহিনি ছাড়া আর কোথাও থাকবে না। গাছের কথা উল্লেখ করা থাকবে বইয়ের পাতায়, মিউজিয়ামে প্রাচীন দুস্প্রাপ্য কোনও বস্তুর মতো সাজানো থাকবে গাছের লাশ। যেখানে একটা নবজাতককে জন্ম নেওয়ার পর বুকভরা বাতাসের বিনিময়ে ভুগতে হবে তীব্র শ্বাসকষ্টে। যেখানে মানুষের আয় হবে সীমিত। এক ফোঁটা পানীয় জলের জন্য বন্য জন্তুর মতো সংঘর্ষ করবে তারা। প্রচণ্ড মরুপ্রদেশের মতো তাপপ্রবাহে দগ্ধ হয়ে যাওয়া প্রকৃতিতে সামান্য ছায়ার জন্য ভিক্ষুকের মতো হন্যে হয়ে ঘুরবে তারা। আর ওদের এই সর্বনাশের জন্য হয়তো দায়ী থাকব আমরাই। এরকমই সময়োপযোগী বিষয় নিয়ে লেখা একটি ভৌতিক উপন্যাস হল “হুইল চেয়ার”।






Reviews
There are no reviews yet.