Goyenda Raj Dwitiyo Abhijan || Abir Gupta || গোয়েন্দা রাজ দ্বিতীয় অভিযান || আবীর গুপ্ত

Original price was: $220.00.Current price is: $176.00.

সেলফোনটা বেজে উঠল। রাজ উৎসাহভরে তুলে দেখল অচেনা নম্বর। ফোনটা ধরতেই উলটোদিক থেকে একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর শুনতে পেল-

SKU: Mitra & Ghosh Publishers13754
Category:

Description

মুখোশ

প্রাইভেট ইনভেস্টিগেটর রাজের এখন দুঃসময় চলছে। দীর্ঘ দু’মাস ধরে হাতে কোনো কেস নেই। বিরক্ত হয়ে মাঝে চারদিনের জন্য পুরীও ঘুরে এসেছে। বাড়িতে শুয়ে বসে বই পড়ে আর টিভি দেখে সময় কাটাতে হচ্ছে। ওর এই মুহূর্তে যা মানসিক অবস্থা তাতে যে কোনো কেস এলেই ও হাতে স্বর্গ পাবে। প্রতিদিনই ঘুম থেকে উঠে তীর্থের কাকের মতো সেলফোনটার দিকে তাকিয়ে বসে থাকে। কিন্তু কোথায় কি, সেলফোন আর অচেনা নম্বরে বেজে ওঠে না। তিতিবিরক্ত হয়ে একদিন বাড়ির সবার সঙ্গে সিনেমাও দেখে এল। সিনেমা দেখতে গেল ঠিকই কিন্তু হলে বসে অন্য কথা ভাবছিল। কিছুতেই কোনোকিছুতে কনসেনট্রেট করতে পারছে না। এরকম ওর মাঝেমধ্যে হয়। কোনো কেস হাতে এলেই ও ঠিক হয়ে যাবে-এটা ও জানে।

বর্ষাকাল, বাইরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সেই যে শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি, বিকাল হয়ে গেছে তাও কমার লক্ষণ নেই। রাজ টিভিতে র‍্যাম্বো সিরিজের একটা সিনেমা দেখছিল। সিনেমাটা আগে দেখা, তাও সময় কাটানোর জন্য দেখছিল। সেলফোনটা বেজে উঠল। রাজ উৎসাহভরে তুলে দেখল অচেনা নম্বর। ফোনটা ধরতেই উলটোদিক থেকে একজন ভদ্রমহিলার কণ্ঠস্বর শুনতে পেল-

-আপনি কি প্রাইভেট ইনভেস্টিগেটর রাজ বলছেন?

-হ্যাঁ বলছি।

-আমি সল্টলেক থেকে সমাপ্তি সেনগুপ্ত কথা বলছি। একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে পরামর্শ করতে চাই। আগামিকাল সকালে কি আপনার টাইম হবে?

-আগামিকাল সকাল দশটা নাগাদ আসুন। কিন্তু কি বিষয়ে পরামর্শ চান? -সেটা ফোনে বলা যাবে না। আমি কাল গিয়ে আপনাকে বুঝিয়ে বলব। বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “Goyenda Raj Dwitiyo Abhijan || Abir Gupta || গোয়েন্দা রাজ দ্বিতীয় অভিযান || আবীর গুপ্ত”

Your email address will not be published. Required fields are marked *