Cartoon Station || Binoy Bhar || কার্টুন স্টেশন || বিনয় ভড়

$100.00

কার্টুন স্টেশন বিনয় ভড় “কমিক্স কি শুধুই ছবি, না গল্প! লেখা ও রেখার মিলনে গড়ে ওঠা এক আশ্চর্য জগৎ। ছোটরা যাকে আপন করে নেয়, আর বড়োরা মেই জগতে উঁকি দেয়। খুঁজে পেতে চায়, কৈশোরের দুষ্টুমিকে। শুরুটা হয়েছিল গল্পের হাত ধরে। গল্পের ছবি, ছবির জগৎ তবে কার্টুন হবে না কেন! উৎসাহ দিলেন দাদা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় “এবার […]

Out of stock

Description

কার্টুন স্টেশন

বিনয় ভড়

“কমিক্স কি শুধুই ছবি, না গল্প! লেখা ও রেখার মিলনে গড়ে ওঠা এক আশ্চর্য জগৎ। ছোটরা যাকে আপন করে নেয়, আর বড়োরা মেই জগতে উঁকি দেয়। খুঁজে পেতে চায়, কৈশোরের দুষ্টুমিকে।

শুরুটা হয়েছিল গল্পের হাত ধরে। গল্পের ছবি, ছবির জগৎ তবে কার্টুন হবে না কেন! উৎসাহ দিলেন দাদা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় “এবার একটা কমিক্স করতে হবে।” কপালে চিন্তার ভাঁজ, পারবো তো! গল্প লিখে দিলেন পত্রলেখাদি। প্রথম পথ চলা শুরু হল ‘গাব্বু গোয়েন্দা’ দিয়ে।

তারপর মনের সব ভাবনাগুলোকে নিয়ে, বিখ্যাত সাহিত্যিকদের সাহিত্য নিয়ে লেগে পড়লাম কাজে। মহাশ্বেতা দেবী, মুর্নীল গঙ্গোপাধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কাহিনী নিয়ে এগিয়ে চলল ছবি। প্রথম কমিক্স প্রকাশিত হলো “ছোটদের প্রসাদে”র পাতায়।

এবার চেনা গন্ডির অন্তরালে লুকিয়ে থাকা গল্পগুলো ফিরে ফিরে আসতে লাগল কমিক্স-এর পাতায় পাতায়। ভাবনার ডানারা এগিয়ে নিয়ে চলল লাল্টু-বল্টু, ফুলডাঙ্গার ফুলটুমি আর লালু- হুলুকে সঙ্গে নিয়ে।

“কার্টুন স্টেশন” তারই ছবি, তারই গল্প। পাঠকের ভালো লাগলে, আশীর্বাদ ভাবতে ক্ষতি কি। আগামী দিনে আরও বিখ্যাত সাহিত্যিকদের লেখাকে স্পর্শ করার পরিকল্পনা রইলো। আশা রাখি, কার্টুন স্টেশন পড়ে সকলে ফিরে পাবে তার কৈশোরের স্মৃতিকে।”—লেখক

লেখক পরিচিতি :

জন্ম ১৩ই জানুয়ারী ১৯৮০। পশ্চিমবঙ্গের হুগলী জেলার বেগমপুর গ্রামে। খুব ছোট্ট বয়স থেকে আঁকার প্রতি আগ্রহ। স্কুল জীবন থেকেই লেখালিখির শুরু। প্রথম গল্প প্রকাশিত হয় ২০০৭ সালে ‘শব্দকিরণ’ পত্রিকায়। তারপর অন্যলেখা, দিশারী, জনসমুদ্র, সুন্দরবন দর্পণ, ইত্যাদি বহু লিটিল ম্যাগাজিনে লেখালিখি। বর্তমানে ‘প্রসাদ’ পত্রিকার প্রচ্ছদ শিল্পী। পেশায় অঙ্কন শিক্ষক। এছাড়াও ‘উল্টোরথ’, ‘ছোটদের প্রসাদ’, ‘বঙ্গদেশ’, ‘কাগজের নৌকা’ পত্রিকায় নিয়মিত লেখালিখি। লেখা ও কমিক্স আঁকায় উৎসাহ জুগিয়েছেন শ্রদ্ধেয় দাদা বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পাশে আছে বোন ও সহধর্মিনী। সাহিত্য সম্মান হিসাবে ‘অরুণা বর্দ্ধন স্মৃতি পদক’, ‘কবি বিনয় ভূষন দাশগুপ্ত স্মৃতি পদক’ও ‘প্রসাদ’ সাহিত্য সম্মান ও ‘উল্টোরথ’ সাহিত্য সন্মানে সন্মানিত।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Cartoon Station || Binoy Bhar || কার্টুন স্টেশন || বিনয় ভড়”

Your email address will not be published. Required fields are marked *