Taba Kathamritam || Swami Lokeshwarananda || তব কথামৃতম || স্বামী লোকেশ্বরানন্দ

Original price was: $550.00.Current price is: $440.00.

এ-গ্রন্থ শুধুই সমগ্র রামকৃষ্ণ কথামৃত-এর সম্পূর্ণ ব্যাখ্যা নয়, শ্রীরামকৃষ্ণের যাঁরা গৃহী ও ত্যাগী শিষ্য এবং তাঁর পুণ্য সাহচর্য যাঁরা লাভ করেছিলেন, তাঁদের সর্বাঙ্গীণ পরিচিতি যেমন এতে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে-ওঠা রামকৃষ্ণ-মঠ ও মিশনের নানান শাখা সম্পর্কেও বহু অজ্ঞাত তথ্যে সমৃদ্ধ এক সামগ্রিক পরিচয়ও এই গ্রন্থে।

Out of stock

SKU: Ananda Publishers1739
Category:

Description

‘শ্রীম’ কথিত শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃত গ্রন্থের আবেদন ক্রমবর্ধমান। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখে সর্বকালের সর্বজনীন আধ্যাত্মিক তত্ত্ব এই গ্রন্থে অতি সহজ, সরল ও সরসভাবে পরিবেশিত হয়েছে। এই গ্রন্থেরই এক অনন্য ভাষ্য এই বই, তব কথামৃতম্। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার-এর অধ্যক্ষ স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ কৃত শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃত-এর ব্যাখ্যা বেশ কয়েক বছর ধরে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের জনসাধারণকে আনন্দ দিয়ে আসছে। তাঁর ভাষণ ও আলোচনার প্রধান বৈশিষ্ট্য এই যে, এমন সহজ ও সাবলীল এক ভঙ্গিতে তিনি বলেন, যাতে গভীর ও দুরূহ তত্ত্বও সাধারণ মানুষের কাছে প্রাঞ্জল ও আকর্ষণীয় হয়ে ধরা দেয়। জনসাধারণের ব্যাপকতর অংশের কথা মনে রেখে লোকেশ্বরানন্দজী মহারাজকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, তিনি যেন কথামৃত-এ বিধৃত শ্রীশ্রীঠাকুরের বাণীর একটি ভাষ্যালোচনা-গ্রন্থ প্রণয়ন করেন। সেই অনুরোধেরই ফলশ্রুতি, তব কথামৃতম্।এ-গ্রন্থ শুধুই সমগ্র রামকৃষ্ণ কথামৃত-এর সম্পূর্ণ ব্যাখ্যা নয়, শ্রীরামকৃষ্ণের যাঁরা গৃহী ও ত্যাগী শিষ্য এবং তাঁর পুণ্য সাহচর্য যাঁরা লাভ করেছিলেন, তাঁদের সর্বাঙ্গীণ পরিচিতি যেমন এতে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ভারতের বিভিন্ন প্রান্তে গড়ে-ওঠা রামকৃষ্ণ-মঠ ও মিশনের নানান শাখা সম্পর্কেও বহু অজ্ঞাত তথ্যে সমৃদ্ধ এক সামগ্রিক পরিচয়ও এই গ্রন্থে।

 

 

স্বামী লোকেশ্বরানন্দ

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের শিক্ষা ও সংস্কৃতির জগতে বহু পরিচিত এক ব্যক্তিত্ব। ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠান ‘নরেন্দ্রপুর’-এর রূপকার তিনি। স্বামী বিবেকানন্দের আদর্শে পশ্চিমবঙ্গের গ্রামগঠন, বস্তি-উন্নয়ন এবং যুবশক্তির বিকাশের ক্ষেত্রেও তাঁর চিন্তা, অনুপ্রেরণা ও নেতৃত্বের প্রভাব অনস্বীকার্য। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্কৃতি-কেন্দ্র রামকৃষ্ণ মিশন ইনস্টিট্যুট অব কালচার-এর অধ্যক্ষ।একজন বিশিষ্ট শিক্ষাবিদ্‌এবং ভারতীয় দর্শন ও রামকৃষ্ণ-বিবেকানন্দ-সাহিত্যের একজন পারঙ্গম হিসেবে দেশে ও বিদেশে বহুবার তিনি আমন্ত্রিত। অক্সফোর্ড কেম্‌ব্রিজ সরবন এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও রামকৃষ্ণ-বিবেকানন্দ-ভাষান্দোলন সম্পর্কে তিনি ভাষণ দিয়েছেন। এ ছাড়াও দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা ও শান্তি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। তিনি যখন ভাটিকানে যান, পোপের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়।সম্প্রতি সোভিয়েত রাশিয়ার রাইটার্স ইউনিয়ন ও অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর বিশেষ আমন্ত্রণে তিনি মস্কো ও লেনিনগ্রাদ ভ্রমণ করে এসেছেন।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Taba Kathamritam || Swami Lokeshwarananda || তব কথামৃতম || স্বামী লোকেশ্বরানন্দ”

Your email address will not be published. Required fields are marked *