Rasebashe Samagra Vol 1 || রসেবশে সমগ্র খন্ড ১ || সঞ্জীব চট্টোপাধ্যায়

Original price was: $1,200.00.Current price is: $960.00.

চারটি বই গ্রন্থিত হল একটি অবয়বে- রম্যরচনা, কলিকাতা আছে কলিকাতাতেই, রাখিস মা রসেবশে এবং রসেবশে। এদেরই সঙ্গে থাকল সমগোত্রীয় কিছু অগ্রন্থিত রচনা। এগুলির লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় এবং তাঁর লেখা এই চারটি বই পাঠকপ্রিয়তায় সময়-পরীক্ষিত। তাঁর নিজের রম্যরচনাকে সঞ্জীব চট্টোপাধ্যায় অবশ্য বরাবরই সংযমী পরীক্ষা হিসাবে ভাবতেই ভালবাসেন, যে পরীক্ষায় গভীর প্রসঙ্গকেও রমণীয় করে তোলা যায়। দ্বিতীয় […]

SKU: Ananda Publishers1221
Category:

Description

চারটি বই গ্রন্থিত হল একটি অবয়বে- রম্যরচনা, কলিকাতা আছে কলিকাতাতেই, রাখিস মা রসেবশে এবং রসেবশে। এদেরই সঙ্গে থাকল সমগোত্রীয় কিছু অগ্রন্থিত রচনা। এগুলির লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় এবং তাঁর লেখা এই চারটি বই পাঠকপ্রিয়তায় সময়-পরীক্ষিত। তাঁর নিজের রম্যরচনাকে সঞ্জীব চট্টোপাধ্যায় অবশ্য বরাবরই সংযমী পরীক্ষা হিসাবে ভাবতেই ভালবাসেন, যে পরীক্ষায় গভীর প্রসঙ্গকেও রমণীয় করে তোলা যায়। দ্বিতীয় বইটি জুড়ে আছে কলকাতা। আমাদের কতদিনের চেনা শহর- তবু সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথন যেন এ-শহরকে প্রতি পলে নতুন করে চিনিয়ে দেয়। নাগরিক মানুষ তো বটেই, আকাশ ফুঁড়ে ওঠা বাড়িগুলো, তাদের কার্নিশ কোণ লিফট ল্যাম্পপোস্ট- সবাই যেন কথা কইতে শুরু করে পাঠকের সঙ্গে। এটাই বইগুলোর কুটুম্বিতার ধরন। পরের দুটি বইয়ের অগণন চরিত্র, সুখ-আহ্লাদ, রস-বিরসের নানা মুহূর্ত যেন পাঠককে ডেকে নেয় এক অফুরান মজলিশে। হাসির শামিয়ানার তলায় জীবনকে বীক্ষণেরই অনন্ত আয়োজন। রসের বশে থাকার নামই তো জীবন।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Pages

Reviews

There are no reviews yet.

Be the first to review “Rasebashe Samagra Vol 1 || রসেবশে সমগ্র খন্ড ১ || সঞ্জীব চট্টোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *

Related products