Description
পুরাণ এক অসমান্য প্রাচীন ঐতিহ্যপূর্ণ সাহিত্য ভান্ডার-পৌরাণিক যুগের জ্ঞানগর্ভসমাজচিত্র। তবে এ সবের মধ্যে যে কাহিনিগুলি পুরাণকে আলোর রশ্মিতে ঝলমল করে রেখেছে মুখরোচক ও আনন্দদায়ক শ্রেষ্ঠ কাহিনিগুলি এই গ্রন্থে তুলে ধরলাম। মহর্ষি ব্যাসদেব ব্যাপক জনশিক্ষার দিকে লক্ষ্য রেখে বিচিত্র তথ্য-তত্ব, জ্ঞান-ভক্তি, দর্শন-সাহিত্য ও কাব্যের ছটা দিয়ে পুরাণগুলিকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। তবে দু’এক ক্ষেত্রে একই ধরণের কাহিনি বিভিন্ন পুরাণে ভিন্ন রূপে বর্ণিত রয়েছে। পাঠক-পাঠিকা সেগুলিকে সেভাবেই গ্রহণ করবেন।
প্রাচীন ভারতের রস-সাহিত্যকে সর্ব সাধারণের হাতে তুলে দেওয়ার জন্য আমার এই গ্রন্থ সংকলন। আর সেজন্যই উক্ত ব্যাসদেবের রচিত অষ্টাদশ পুরাণ তথা দিকপাল অনুবাদকদের অনুবাদ থেকে কিছু সেরা জ্ঞানগর্ভ ও বুদ্ধিদীপ্ত আখ্যান সংগ্রহ করে সহজ ও সরল ভাষায় আপন মনের মাধুরী মিশায়ে এই গ্রন্থে সাজিয়ে দিলাম।










Reviews
There are no reviews yet.