Description
বইটি একনজরে
বইটিতে দীর্ঘ পাঠের ক্লান্তি নেই। কিন্তু জানা ও ভাবনার খোরাক আছে।
জিজ্ঞাসু মন সর্বদাই কী-কেন-কোথায় কখন প্রশ্ন করে। এই মনকে তৃপ্ত করার জন্যই বইটিও কী-কোথায়-কেনকে ভিত্তি করে লেখা।
বিষয় হিসাবে পরিবেশ একটি সমসাময়িক ও বহতা নদীর মতো চলমান বিষয়। প্রতিনিয়তই পরিবেশ সম্পর্কে নতুন ভাবনা, নতুন তথ্যের জন্ম হয়ে চলেছে। দেশে ও বিদেশে। এই তথ্যসমুদ্র থেকে যতটা সম্ভব সংগ্রহ করে সর্বাধুনিক তথ্যে বইটিকে সাজানো হয়েছে। প্রয়োজন মতো ছবি দেওয়া হয়েছে।
পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সমসাময়িক কয়েকটি অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে, যেমন-
লো কার্বন বা কম কার্বন জীবনধারা ও মিশন LiFE
গ্রিন এনার্জি
ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং বা প্রাকৃতিক সম্পদের মূল্যায়ন
জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী মানুষের ভূমিকা
পিপল্স বায়োডাইভার্সিটি রেজিস্টার
বায়োপ্রসপেকটিং ও বায়োপাইরেসি
বইটি CCF 2022 & NEP 2020 (CVAC)-কে অনুসরণ করছে।
MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সহ।







Reviews
There are no reviews yet.