Totto-Chan || Tetsuko Kuroyanagi, Moushumi Bhoumik || তোত্তোচান || তেৎসুকো কুরোয়ানাগি, মৌসুমী ভৌমিক

$115.00

‘তোত্তো-চান’ শুধুমাত্র স্মৃতিনির্ভর ফোন রচনা নয়- এই গ্রন্থকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সর্বজনীন এক শিক্ষাব্যবস্থার নানা দিক।

Out of stock

SKU: National Book Trust
Category:

Description

স্কুলের ক্লাশ হল রেলগাড়ির বাতিল কামরাগুলি। এমন স্কুলের প্রতিষ্ঠাতা সোসাকু কোবায়াশি, তিনি এই স্কুলের শিক্ষকও। তাঁর বিশ্বাস খোলামন আর স্বাধীনভাবে কিছু করার অধিকারই শিক্ষার উত্তম মাধ্যম। এ ঘটনা টোকিওর। দ্বিতীয় যুদ্ধের সময়। সোসাকু কোবায়াশির মৃত্যু ১৯৬৩ সালে।
জাপানের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব তেৎসুকো কুরোয়ানাগি ছিলেন এই স্কুলের ছাত্রী। এক সময় তিনি লিখলেন এই স্কুলকে ঘিরে তাঁর স্মৃতিকথা তোত্তো-চান। তাঁর স্মৃতিচারণে উঠে এসেছে একজন আদর্শ শিক্ষাবিদের আরাধ্য শিক্ষাব্যবস্থার অনন্যসাধারণ দিকগুলি। ছোট। খুকু বলতে যা বোঝায় ‘ডোত্তো-চান’-এর অর্থ অনেকটা তাই।
‘তোত্তো-চান’ শুধুমাত্র স্মৃতিনির্ভর ফোন রচনা নয়- এই গ্রন্থকে ঘিরে আবর্তিত হয়েছে এক আদর্শ শিক্ষকের সর্বকালের সর্বজনীন এক শিক্ষাব্যবস্থার নানা দিক। এমন একটি বিষয় যে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নেবে, প্রথমে সেটা অভাবিত ছিল। মূল জাপানী ভাষায় বইটি প্রকাশের প্রথম বছরেই ৪৫ লক্ষ কপি নিঃশেষ হয়ে যায়। বইটির অসাধারণ ও আকর্ষনীয় বর্ণনাশৈলীই এই জনপ্রিয়তার কারণ। সারা পৃথিবীতেই নানা ভাষায় বইটি অনূদিত হয়েছে। ভারতে বাংলা ভাষায় এনবিটি প্রথম প্রকাশ করে।
অনুবাদ করেছেন সাহিত্যপ্রেমী ও সঙ্গীতশিল্পী শ্রীমতী মৌসুমী ভৌমিক।

Additional information

Author Name

,

Pages

Publisher

Publishing Year

Language

Reviews

There are no reviews yet.

Be the first to review “Totto-Chan || Tetsuko Kuroyanagi, Moushumi Bhoumik || তোত্তোচান || তেৎসুকো কুরোয়ানাগি, মৌসুমী ভৌমিক”

Your email address will not be published. Required fields are marked *