Charti Upanyas || Nimai Bhattachrya || চারটি উপন্যাস || নিমাই ভট্টাচার্য

Original price was: $400.00.Current price is: $320.00.

এই মাটির পৃথিবীর রক্ত-মাংসের মানুষ কখনই দেবতা হয়ে উঠবে না। সব মানুষই কি মনুষ্যত্ব অর্জন করতে পারে? সব মানুষ কখনই মহামানব হবে না, হতে পারে না।মানুষের দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবেই। রাজা-উজীর, বাদশা-বেগম, দীন দরিদ্র থেকে বিত্তবানদেরও মুক্তি নেই; তাদেরও জীবন-সূর্য একদিন ঢলে পড়বেই কিন্তু বিলীন হয় না, মুছে যায় না মানুষের শুভ কর্মের স্বাক্ষর, নিভে যায় না মানব-কল্যাণ যজ্ঞের মঙ্গল প্রদীপ। কিন্তু হরসুন্দরী-নন্দরানী-কামিনীবালার যুগ বহুকাল আগে শেষ হলেও মানুষ কি বদলেছে?

SKU: Karuna prakashani12317
Category:

Description

মানুষের দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবেই। রাজা-উজীর, বাদশা-বেগম, দীন দরিদ্র থেকে বিত্তবানদেরও মুক্তি নেই; তাদেরও জীবন-সূর্য একদিন ঢলে পড়বেই কিন্তু বিলীন হয় না, মুছে যায় না মানুষের শুভ কর্মের স্বাক্ষর, নিভে যায় না মানব-কল্যাণ যজ্ঞের মঙ্গল প্রদীপ। কিন্তু হরসুন্দরী-নন্দরানী-কামিনীবালার যুগ বহুকাল আগে শেষ হলেও মানুষ কি বদলেছে?
হ্যাঁ, নিশ্চয়ই বদলে গেছে। মানুষের শিক্ষা-দীক্ষা-মূল্যবোধ, আমূল পরিবর্তন হয়েছে, পোষাক- পরিচ্ছদ, সামাজিক রীতি-নীতি, আহার-বিহার, দৃষ্টিভঙ্গী, জীবনধারণের ধারা। আরো আরো কত কি। বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে অর্থনৈতিক অবস্থার। কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয়নি মানুষের স্বভাব- চরিত্রের, তার কামনা-বাসনার প্রবৃত্তির। এখন কেউ বাগানবাড়ি তৈরি করে ঢাক-ঢোল বাজিয়ে হরসুন্দরী-নন্দরানী-কামিনীবালাকে উপভোগ করে না। এখন পরম শ্রদ্ধেয় অধ্যাপক লোকচক্ষুর আড়ালে বিদ্যাদানের আসরে সুন্দরী যুবতী ছাত্রীদের মধুপান করেন, ঈর্ষাজনক বিদ্যা-বুদ্ধি ও উপার্জনকারী বলাকা পাঁচ-তারা হোটেলের মোহময় পরিবেশে সানন্দে তার যৌবনের সমস্ত ঐশ্বর্য বিলিয়ে দেয় সহকর্মী পিল্লাইকে, সমাজসেবার মুখোশ পরে চৈতালী অবৈধ আনন্দে মেতে ওঠে অপূর্বকে নিয়ে।
আরো আরো কত পরিবর্তন ঘটবে; কামিনীকান্তর মতো অধ্যাপক বসু ও তাঁর প্রিয় ছাত্রীরা, বলাকা-পিল্লাই বা চৈতালী-অপূর্বরাও একদিন হারিয়ে যাবে কিন্তু ওদের উত্তরসূরীরাও একই ঐতিহ্য, একই ধারা বজায় রাখবে। এই মাটির পৃথিবীর রক্ত-মাংসের মানুষ কখনই দেবতা হয়ে উঠবে না। সব মানুষই কি মনুষ্যত্ব অর্জন করতে পারে? সব মানুষ কখনই মহামানব হবে না, হতে পারে না।

Additional information

Publisher

Author Name

Binding

Language

Publishing Year

ISBN

Reviews

There are no reviews yet.

Be the first to review “Charti Upanyas || Nimai Bhattachrya || চারটি উপন্যাস || নিমাই ভট্টাচার্য”

Your email address will not be published. Required fields are marked *