Pathe Ghate || Rani Chanda || পথেঘাটে || রানী চন্দ

Original price was: $750.00.Current price is: $600.00.

পূর্ণকুম্ভ’র তীর্থসলিল থেকে শুরু করে হিমাদ্রির হাওয়া যিনি বাংলাভাষায় এনেছেন একদা, সেই রানী চন্দ-র লেখনীতে এবার ধরা পড়েছে এই বিরাট দেশের বিচিত্র রূপ। সন্ধানী দৃষ্টিতে দেখেছেন তিনি এদেশের অধিবাসীদের সনাতন আচার-সংস্কার, পোশাক-পরিচ্ছদ, ধর্মপালন আর গার্হস্থ্যজীবন। উত্তরাপথের অনামা সব অঞ্চল কিংবা দাক্ষিণাত্যের অচেনা ভূখণ্ড শুধু নয়— সমুদ্রগর্ভের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রোমাঞ্চকর পরিক্রমাও রানী চন্দ-র এই শেষতম […]

SKU: Ananda Publishers1171
Category:

Description

পূর্ণকুম্ভ’র তীর্থসলিল থেকে শুরু করে হিমাদ্রির হাওয়া যিনি বাংলাভাষায় এনেছেন একদা, সেই রানী চন্দ-র লেখনীতে এবার ধরা পড়েছে এই বিরাট দেশের বিচিত্র রূপ। সন্ধানী দৃষ্টিতে দেখেছেন তিনি এদেশের অধিবাসীদের সনাতন আচার-সংস্কার, পোশাক-পরিচ্ছদ, ধর্মপালন আর গার্হস্থ্যজীবন। উত্তরাপথের অনামা সব অঞ্চল কিংবা দাক্ষিণাত্যের অচেনা ভূখণ্ড শুধু নয়— সমুদ্রগর্ভের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রোমাঞ্চকর পরিক্রমাও রানী চন্দ-র এই শেষতম ভ্রমণ-কাহিনিতে অন্যতর চেহারা নিয়ে এসেছে। সেই চেহারা তথ্য-সন্ধানী ঐতিহাসিক বা নৃতত্ত্ববিদের পরিশ্রমলব্ধ কঠিন অবয়ব ধরেনি; একজন চিত্রীর মুগ্ধ দৃষ্টির ফসল সেই চেহারায়। একান্ত তাঁর দৃষ্টি সবকিছুকেই গ্রহণ করে, স্বীকার করে— পথপাশে ঘাসের নামহারা ফুলের রংও সেখানে হারিয়ে যায় না। রানী চন্দ-র ভাষাতেও সেই বিমুগ্ধ অঙ্গীকারের প্রতিচ্ছায়া: এক পরম প্রাপ্তির প্রসন্ন উচ্চারণ। পাঠকের দৃষ্টিতে, মননে মুগ্ধশিল্পের সে কারুকৃতি অজানিতে সঞ্চারিত হয়ে যায়।

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Pathe Ghate || Rani Chanda || পথেঘাটে || রানী চন্দ”

Your email address will not be published. Required fields are marked *