Description
মনুষ্য জীবনে সঙ্গীতের প্রভাব অপরিসীম। সঙ্গীতের মাধ্যমেই আধ্যাত্মিকতায় উত্তরণও সম্ভব। বাংলা গানের ইতিহাস ও ঐতিহ্য অতি প্রাচীন। বর্তমান গ্রন্থে দ্বাদশ শতাব্দী থেকে বর্তমান সময়কাল পর্যন্ত বাংলা গানের ধারাবাহিকতার পরম্পরায় যাঁরা সর্বতোভাবে স্মরণীয় তাঁদের মননে রেখে এই জীবনীমূলক গ্রন্থ সম্পাদনার আন্তরিক প্রচেষ্টা নেওয়া হয়েছে। এই গ্রন্থ পরিসরে কন্ঠসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিক্ষক, সঙ্গীত গ্রন্থকার, সঙ্গীত সংগঠক প্রভৃতি বহু গুণীজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, এই গ্রন্থ হয়ত ভ্রম নিরপেক্ষ নয়। সুতরাং ভ্রম সংশোধনের ব্যাপারে যোগ্যজনের যোগ্য মতামত গ্রন্থকারের কাছে সকল সময়ই প্রণিধানযোগ্য।









Reviews
There are no reviews yet.