Description
সময় চিরপ্রবহমান। সেই বহমানতাতেই তার সার্থকতা। তবুও মহাবিশ্বের শরীরে অদৃশ্য আচ্ছাদন হয়ে জড়িয়ে থাকা সময়-চাদরের বুনোটে কখনও কখনও ফুটে ওঠে জরির ঝলমলে অলংকরণ। সে-অলংকরণ আসলে কিছু অনন্য মুহূর্ত, কিছু অপ্রতিম কালখণ্ড, কিছু বিশিষ্ট ঋতুকাল।
সে-বিশিষ্ট ঋতুকালের একটি এই শরৎ। বাঙালির সনাতন মাতৃ-আরাধনার সার্থক সময়। প্রকৃতির ফুল্ল আশীর্বাদবর্ষণের সময়। দেবীপ্রণামে তাই অন্তরীপ পত্রিকা সযত্নে তুলে ধরেছে শারদ সাহিত্যের এক অনন্য সম্ভার। যেখানে ইতিহাসচেতনা, সমাজচেতনা, মননচর্যা, বৌদ্ধিক অনুশীলন ও সাহসিকতার মতো গুণাবলির সন্ধান করা হয়েছে ফিকশন ও নন-ফিকশনে। একগুচ্ছ উপন্যাস-গল্প-কবিতা এবং বিশেষ রচনা ও প্রবন্ধে খুঁজে পেতে চাওয়া হয়েছে বাঙালির স্বরূপ, বাঙালি পাঠকের হৃদয়ের পথ।







Reviews
There are no reviews yet.