Sonai Ar Pencho || Ishani Roychaudhuri || সোনাই আর পেঁচো || ঈশানী রায়চৌধুরী

Original price was: $250.00.Current price is: $200.00.

একা’ থেকে বন্ধু খুঁজে পেয়ে ‘দোকা’ হয়ে ওঠাটুকুই আসল |

Out of stock

SKU: JHILMIL6098
Category:

Description

ভূতের গল্প | গল্প আবার কী? ‘ভূত’ মানে তো অতীত; তার মানে ‘ছিল’| আর ছিল যখন, তা তো আর গল্প নয়; ষোলো আনাই সত্যি| তাই এই বইতে যাদের আসা-যাওয়া… তারা আছে এবং ছিল …মানুষ আর ভূত |
ভূত নিয়ে সবচেয়ে মুশকিলের ব্যাপার হল, তাদের আমরা দেখতে পাই না| আচ্ছা, আমরা কি ঠাণ্ডা-গরম দেখতে পাই ? ফুর্তি, দুঃখ দেখতে পাই? ভূতও ঠিক তেমন| তারা তখনই দেখা দেয় বা অনুভবে আসে, যখন কেউ তাদের ভালোবাসে বা ভয় পায়| সোনাইয়ের কাছেও সেভাবেই পেঁচো এসেছিল| প্রাণের বন্ধুও হয়েছিল।
এভাবেই ভূত-পেত্নি-রাক্ষস-খোক্কস রক্তমাংসের চরিত্র হয়ে ওঠে| নির্জন ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে বা মরে আসা রোদ্দুর-মাখা দক্ষিণের বারান্দার একটেরে কোণে বসে খোকাখুকুরা কোনও না কোনোভাবে ঠিক নিজেদের ‘বেস্ট ফ্রেন্ড’কে খুঁজে পেয়ে যায়|
সোনাইও ঠিক তেমনি করেই পেঁচোকে চিনেছিল| পেঁচো আদৌ ছিল, কি ছিল না…সেটা বড়ো কথা নয় | ‘একা’ থেকে বন্ধু খুঁজে পেয়ে ‘দোকা’ হয়ে ওঠাটুকুই আসল | দিনরাতের ওই যাত্রাপথ বড়ো মধুর !

Additional information

Author Name

Binding

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sonai Ar Pencho || Ishani Roychaudhuri || সোনাই আর পেঁচো || ঈশানী রায়চৌধুরী”

Your email address will not be published. Required fields are marked *

Related products