Description
মুখের কথা আর মনের কথার মধ্যে যে সূক্ষ্ম ফারাক থাকে তা একমাত্র ধরা পড়ে চোখের ভাষায়। কিন্তু চোখের ভাষা পড়ে নেওয়া খুব একটা সহজ কাজ নয়। প্রতিশোধের আগুনে যখন চোখ রক্তবর্ণ হয়ে ওঠে, তার ভাষায় মৃত্যু না মুক্তি সেটা পড়ে নেওয়া আরও কঠিন।
“অনন্ত এক বিস্ময়ের ঘোরের মধ্যে” যখন বাবুলাল হেঁটে যাচ্ছিল আর ভাবছিল “কোথায় এই মারাং গ্রামের পান্থশালা”, তখনই এই মৃত্যু আর মুক্তির রহস্যের কিনারা করতে পারে সে। চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে তার। এগিয়ে চলে উদ্ধারকাজে। তবে কার ‘উদ্ধার’ তা খুঁজে বার করার দায়িত্ব পাঠকের।










Reviews
There are no reviews yet.