Description
নাম বদনাম… উপন্যাসটি জীবনের এক রহস্যময় সাপ-সিঁড়ির খেলা। সুচন্দ্রার ওঠা, নামা, লড়াই আর টিকে থাকার অনবদ্য কাহিনি। ক্ষুরধার লেখনীর গুণে নামকরা লেখিকা হিসেবে খ্যাতি অর্জন করেছে সুচন্দ্রা। কিন্তু স্বামী সুশোভন লোভী ও কর্মবিমুখ। লোভ এবং লালসা সুশোভনকে অমানবিক করে তোলে এবং বৈবাহিক সম্পর্কের পাশাপাশি সে একটি অবৈধ সম্পর্কে নিজেকে জড়িয়ে ফেলে। ধনী হওয়ার নেশায় সুশোভন ভালো মন্দের বোধ হারিয়ে একের পর এক ষড়যন্ত্রের ছক কষতে থাকে। তবে সুশোভন একাই কি? নাকি আরও একজনের গোপন জীবন জুড়ে গেছে সুশোভনের চক্রান্তের সঙ্গে? শেষ পর্যন্ত সচন্দ্রা কি পারবে সেই গোপনীয়তার আড়াল থেকে আসল দ্বিমুখী সেই মানুষটিকে খুঁজে বের করতে?








Reviews
There are no reviews yet.