Description
ডা. সৌম্য ভট্টাচার্য
সৌম্য ভট্টাচার্য-র জন্ম ২৩ ডিসেম্বর ১৯৬৫ সালের কলকাতায়। পিতা শচীন্দ্রমোহন ভট্টাচার্য, মাতা প্রয়াতা লীলা ভট্টাচার্য। পাঠভবন, কলকাতা এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতী ছাত্র। কলকাতার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে মেডিসিনে এমডি। ইংল্যান্ড থেকে এমআরসিপি, এফআরসিপ্যাথ এবং হেমাটোলজিতে সিসিএসটি। বিদেশের বিখ্যাত হাসপাতালে চিকিত্সক হিসেবে কাজ করার পর কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হসপিটালে হেমাটোলজি ও হেমোঅঙ্কোলজি বিভাগে বর্তমানে কর্মরত।খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে গৌড়ের পতনের পরিপ্রেক্ষিতে বাংলায় লেখা তাঁর ঐতিহাসিক উপন্যাস গৌড়গোধূলি বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে। পরবর্তী উপন্যাস চির কুয়াশার দেশে দুই বাংলার মিলন নিয়ে লেখা একটি ফ্যান্টাসি স্যাটায়ার। স্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বাড়াতে প্রকাশিত হয়েছে সরল বাংলায় প্রশ্নোত্তরভিত্তিক তাঁর তিনটি গ্রন্থ- ব্লাড ক্যানসার, থ্যালাসেমিয়া থামান এবং ডেঙ্গু থেকে বাঁচুন। শখ গান শোনা, দেশভ্রমণ, বহু বিচিত্র বিষয় নিয়ে পঠন পাঠন ও সংগীতচর্চা। ‘শ্রাবণের ধারার মতো’ তাঁর গাওয়া আটটি গানের একটি সাম্প্রতিক অ্যালবাম।






Reviews
There are no reviews yet.