Jangalmahaler Akhyanmala || Anindita Basu Sanyal, Sumhan Bandyopadhyay || জঙ্গলমহলের আখ্যানমালা || অনিন্দিতা বসু সান্যাল, সুমহান বন্দোপাধ্যায়

Original price was: $499.00.Current price is: $399.00.

‘জঙ্গলমহল’-কে নিয়ে এ-যেন গল্প-আখ্যানের এক বহুবর্ণিল মণিহার। শুরুতে লেখা ভাষাতাত্ত্বিক ও নৃ-তাত্ত্বিক দিক থেকে সম্পাদক-দ্বয়ের মূল্যবান ভূমিকা, আঞ্চলিক শব্দের একটি সংক্ষিপ্ত শব্দকোষ ও ভাষা-তাত্ত্বিক প্রবাল দাশগুপ্তের পর্যবেক্ষণ সংকলনটিকে অবশ্যপাঠ্য করে তুলেছে।..

SKU: deys publishing8765235222210
Category:

Description

জঙ্গলমহল। পাশ্চমবঙ্গের দাক্ষণ-পাশ্চম অঞ্চল ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অংশে বিস্তীর্ণ উঁচুনীচু, টিলা ও ছোট-মাঝারি পাহাড়ময় ল্যাটেরাইট মাটির এক বিস্তৃত মালভূমির জঙ্গলাকীর্ণ ভূখণ্ড ও মাঝে-মাঝে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট-বড় জনপদ। নামটি নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে। তার অনেকটাই সৃষ্টি হয়েছে ঔপনিবেশিক শাসনকালে। যদিও এই অঞ্চলটির কথা সম্রাট আকবরের সময়েও জানা ছিল। এখানে আদিবাসী ও অন্যান্য মূলবাসীর সঙ্গে বহু প্রজন্মের এথনিক বাঙালি ও অন্য ভাষাভাষীরাও সহাবস্থান করেন। যদিও এখানকার সংস্কৃতি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এথনিক বাঙালি হিন্দুদের সংস্কৃতির চেয়ে অনেকটাই আলাদা। এখনও চোখে পড়ে, সাঁওতালদের ধামসা-মাদলসহ নারী-পুরুষের দলবদ্ধ নৃত্যগীত; পুরুলিয়ার ভূমিজদের ছৌ নৃত্য; কুড়মি, ভূমিজ, ওরাওঁ প্রভৃতির ঝুমুর নৃত্যগীত; ভাদু-টুসুর মতো লোক উৎসব। সঙ্গে আছে সংগ্রাম, প্রতিরোধ, বিদ্রোহের দীর্ঘ ইতিহাস, চুয়াড় বিদ্রোহ, সাঁওতাল-মুণ্ডাদের বিদ্রোহ থেকে সত্তরের দশকের নকশাল ও এই শতাব্দীর মাওবাদী আন্দোলন। সব মিলিয়ে এর ভূ-প্রকৃতি ও মানুষজন যেন এখনও শিক্ষিত বাঙালিদের ‘অপর’। চেনা-অচেনা এই অঞ্চল, তার লোকসমাজ তথা সংস্কৃতি ও রাজনীতি নিয়ে লেখা তিরিশটি গল্পের সমাহারে গড়ে উঠেছে ‘জঙ্গলমহলের আখ্যানমালা’। লেখকদের অনেকেই খ্যাতিমান, নানা পুরস্কারে ভূষিত, কয়েকজন অতি সম্মানীয়; বাকিদেরও অনেকে অত্যন্ত জনপ্রিয়, কেউ কেউ সম্ভাবনাময় তরুণ। ‘জঙ্গলমহল’-কে নিয়ে এ-যেন গল্প-আখ্যানের এক বহুবর্ণিল মণিহার। শুরুতে লেখা ভাষাতাত্ত্বিক ও নৃ-তাত্ত্বিক দিক থেকে সম্পাদক-দ্বয়ের মূল্যবান ভূমিকা, আঞ্চলিক শব্দের একটি সংক্ষিপ্ত শব্দকোষ ও ভাষা-তাত্ত্বিক প্রবাল দাশগুপ্তের পর্যবেক্ষণ সংকলনটিকে অবশ্যপাঠ্য করে তুলেছে।

Additional information

Author Name

,

ISBN

Language

Pages

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Jangalmahaler Akhyanmala || Anindita Basu Sanyal, Sumhan Bandyopadhyay || জঙ্গলমহলের আখ্যানমালা || অনিন্দিতা বসু সান্যাল, সুমহান বন্দোপাধ্যায়”

Your email address will not be published. Required fields are marked *