Description
সমুদ্রমন্থনে উঠেছিল হলাহল বিষ। দেবাদিদেব মহাদেব হলাহল পান করেছিলেন। তার ফেলে দেওয়া বিষভান্ডে অল্প বিষ অবশিষ্ট ছিল। সেই বিষ থেকেই কলির সৃষ্টি হবার কথা। কিন্তু তার আগে সেই বিষের সন্ধানে বেরিয়ে পড়েছে কৈটভ। কৈটভ কি নিজেই কলিপুরুষ হতে চায়? নাকি আরও ভয়ানক কোনো পরিকল্পনা রয়েছে? উদ্ভব লিঙ্গে ঠিক কী ঘটেছে? যদি কোনো অঘটন ঘটে তাহলে নষ্ট হবে নতুন যুগ সৃষ্টির সম্পূর্ণ পরিকল্পনা। বিঘ্নিত হবে সৃষ্টি-স্থিতি-লয়। হলাইলের গোপন যাত্রাপথ বিপদসংকুল।রামানুজের সামনে কঠিন এক পরীক্ষা উপস্থিত। তাই ‘হলাহল বিষভান্ড’-পর্ব মৃতকৈটভ সিরিজের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।দুর্বল চিত্তের পাঠক কোনোভাবেই এই বই পড়বেন না।







Reviews
There are no reviews yet.