Description
শয়তান পরি আগলিয়েনের জাদুবলে ঘুমিয়ে পড়েছে রাজকুমারী অরোরা। কতক্ষণ বা কতদিনের জন্য কেউ সঠিকভাবে বলতে পারছে না, ভালো পরিরাও না।
তোমরা কী জানো অরোরা মানে কী? মানে উষা অর্থাৎ ভোরবেলা। যখন গোটা পৃথিবীর ঘুম ভাঙে। তাহলে উষা না উঠলে বাকিরা কী করে ওঠে? তাই বাকিরাও ঘুমিয়ে থাকে।
পরিরা কি বের করতে পারবে কোনো জাদুমন্ত্র? পারবে তার ঘুম ভাঙাতে? নাকি অপেক্ষা করতে হবে কোনো রাজকুমারের?
চটপট পড়ে ফেলো। ভাই-বোন বা বন্ধুকে পড়ে শুনিও। অথবা দিদি-দাদা বা মা-বাবাকেও দিতে পারো পড়া হয়ে গেলে। জানো তো, রূপকথা ছোটোদের বড়ো হওয়ার আর বড়োদের ছোটো হওয়ার গল্প।








Reviews
There are no reviews yet.