Description
বঙ্গ সারস্বত চেতনায় ‘আত্মা-র অশরীরী অস্তিত্ব পরতে পরতে জড়িয়ে। আত্মার অস্তিত্ব আদৌ আছে বা আছে কি না তা নিয়ে বঙ্গীয় সমাজ দ্বিধাবিভক্ত। ঊনবিংশ ও বিংশ শতকে বঙ্গ নবজাগরণের প্রবাহমানতার সঙ্গেই সমান্তরালভাবে চলেছিল ‘ভূত’ বা প্রেত অস্তিত্ব বিষয়ক গবেষণা। রবীন্দ্রনাথ থেকে হালফিলের মাখনলাল রায়চৌধুরী সকলেই ব্যাপৃত হয়েছিলেন এই অতীন্দ্রিয় জগৎ সন্ধানে। ঊনবিংশ ও বিংশ শতকের বঙ্গ মনস্বীরা সাময়িকপত্রে কলম ধরেছিলেন এই অতীন্দ্রিয় জগতের গবেষণা প্রয়াসে। যা ইতিহাসে এক অপরিচিত অধ্যায়। এই সংকলিত গ্রন্থটি সেই দুষ্প্রাপ্য নির্বাচিত লেখরাজিরই উজ্জ্বল উদ্ধার।





Reviews
There are no reviews yet.