Description
আমরা অভিভূত, আনন্দে আপ্লুত। কল্পবিশ্বের তরফ থেকে সুধী পাঠকমণ্ডলীকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই রয়কে এভাবে আপন করে নেওয়ার জন্য। তাঁদের তরফ থেকে বহু পরামর্শ এসেছে। আমরা চেষ্টা করেছি সংখ্যাগুরুর মতামতকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। ভবিষ্যতেও আপনারা এভাবেই পাশে থাকবেন, এই আশা রাখি।
১৯৭৬-৭৭ মরশুমের শেষ অংশের কাহিনি রয়েছে এই দ্বিতীয় খণ্ডে। জানা যাবে অনেক প্রতীক্ষিত প্রশ্নের উত্তর। এই সংখ্যাতে ঘটতে চলেছে রয়ের জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির একটি। চলুন তাহলে, রোভার্সের রয়ের রোলারকোস্টার রাইডের মতো উত্তেজনাপূর্ণ জীবনের কাহিনিতে প্রবেশ করি…






Reviews
There are no reviews yet.