Description
“অভির মনে হচ্ছিল যেন কেউ ম্যাজিক করে অন্ধকার করে দিয়েছে চারদিক। মাঝেমধ্যে আকাশ চিরে বিদ্যুৎ ঝলসে উঠছে। আর কড়কড় করে আওয়াজ।
হঠাৎ চমকে উঠল অভি। ও একা নেই। ওর পাশে একটা লোক এসে দাঁড়িয়েছে। তাকে যেন একটু অন্যরকম দেখতে। তার গায়ে হাঁটু অব্দি কালো পোশাক। এরকম পোশাক ও কাউকে কোনোদিন পরতে দেখেনি। মাথায় একটা কালো টুপি।
লোকটার গায়ের রংও যেন স্বাভাবিক নয়। একটু বেশি হলদেটে।
লোকটা ওর দিকে তাকিয়ে বলে উঠল-চিকিনা বুরু বুরু জুয়া। অর্থাৎ তোমার এখানে এখন আর থাকা উচিত নয়। যে-কোনো সময় এখানে বজ্রপাত হতে পারে। বাড়ি চলে যাও।…”






Reviews
There are no reviews yet.