Description
মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা মাতৃমন্ত্রের উদ্গাতা তন্ত্র-সাধক শ্রীসুদীনকুমার মিত্র দেশের অগণিত লোকের প্রণম্য পুরুষ।
দেশের প্রত্যন্ত প্রান্ত পর্যন্ত ছড়িয়ে আছে তাঁর অসংখ্য ভক্ত ও দীক্ষিত নরনারী যাঁরা শ্রীসুদীনকুমার-প্রদত্ত মাতৃমন্ত্র জপ করছেন প্রতিদিন। তাঁর প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি মাত্ররই ধারণা তিনি অসীম অলৌকিক শক্তির অধিকারী।
আত্মা নিয়ে সারা বিশ্ব জুড়ে গবেষণা -বিশ্বাস-অবিশ্বাসের অন্ত নেই। আধুনিক বিজ্ঞান আত্মা সম্বন্ধে নিরুৎসুক। তৎসত্ত্বেও ইউরোপের সভ্য দেশগুলিতেও আত্মার অস্তিত্ব ও ক্রিয়াকলাপের চর্চায় নিমগ্ন আছেন বিজ্ঞানী ও দার্শনিক পণ্ডিতগণ। জাতিস্মরের ঘটনা নিয়েও গবেষণা চলছে আমেরিকায়। আমাদের দেশে স্বামী অভেদানন্দের রচনা এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। অতৃপ্ত আত্মার ক্রিয়াকলাপ নিবারণ ও কোন্ কোন্ প্রেতাত্মার উৎপাত দূর করার ব্যাপারে শ্রীসুদীনকুমারের তান্ত্রিক শক্তির সাহায্য নিয়েছেন তাঁর দীক্ষিত ও ভক্ত অনেক নর-নারী ও পরিবার। এঁদের মধ্যে আছেন অনেক উচ্চশিক্ষিত ও চিকিৎসা-বিজ্ঞানীও। দুষ্ট আত্মার উৎপাত এড়াতে তাঁরাও সাহায্য নিয়েছেন শ্রীসুদীনকুমারের। এই গ্রন্থে সংকলিত কয়েকটি ঘটনায় আছে শ্রীসুদীনকুমারের তান্ত্রিক শক্তির সুস্পষ্ট নিদর্শন।






Reviews
There are no reviews yet.