Description
দুটি উপন্যাস – কালো উলের বল, অস্হি
কালো উলের বল
তিথি আর সোমা। যৌথ পরিবারে একলা বড় হওয়া মেয়ে তিতির। আপন বলতে ছিল শয্যাশায়ী বাবা, সদাব্যস্ত মা আর বিন্তিদিদা। বাকি সবাই তার ছোটবেলাটাকে দুর্বিষহ করে তুলেছে। যদি কোনভাবে এদেরকে সে শাস্তি দিতে পারত…
সোমা বিয়ের পরে এসেছে পাহাড়ের কোলে চা বাগানে। আপন বলতে শুধু স্বামী। কিন্তু সেই স্বামীও… আপন বলতে মিসেস হিল্ডা। মিসেস হিল্ডার সাহায্যেই কি স্বামীকে…
দুটো গল্প এসে মিশে যায় কালো উলের বলে।
অস্হি
মা পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ, মাতৃত্ব সবচেয়ে পবিত্র অনুভূতি। কিন্তু যদি মাতৃত্ব মোহ হয়ে দাঁড়ায় তাহলে কী হতে পারে? তখন ন্যায় অন্যায়ের সীমারেখা কতটা বদলে যায়? সেই সর্বগ্রাসী মাতৃত্ব কতটা অকল্যাণীয় হতে পারে?






Reviews
There are no reviews yet.