Description
কলকাতার কলেজের চাকরি ছেড়ে বাধ্য হয়ে অ্যান্ড্র এলো উত্তরবঙ্গের হেরিটেজ হপকিন্স স্কুলে। কলকাতা থেকেই কোন অশরীরীর দেখা পায় অ্যান্ড্রু, যা তার পিছু ছাড়ে না। হপকিন্স স্কুলে কাটানো সুখের সময়গুলো কিভাবে পাল্টে যেতে থাকল অলৌকিকতার ঘেরাটোপে? কোন অভিশাপ ঘিরে রয়েছে এই স্কুল, হোস্টেল এমনকি শহরকেও? কেন শহরের লাইটপোস্টের নিচে ঝুলতে থাকে অগুনতি লাশ? কেন সেটি সুইসাইড পয়েন্ট? শুধুমাত্র অ্যান্ড্রই কেন দেখতে পায় এইসব অশরীরীদের? শহর কিংবা স্কুলের আনাচে কানাচে দাঁড়িয়ে থাকে কে সেই যমদূত? বায়োলজি ল্যাবের কঙ্কালটি কেন এত অস্বস্তিকর? হোস্টেলের দেওয়ালে কার রক্তে লেখা তন্ত্রমন্ত্রের কথা? কেন প্রেম ফিরে আসে অলৌকিকতাকে সঙ্গী করে? এবং সর্বোপরি কে এই আগাথা? কি সম্পর্ক তার সঙ্গে এই স্কুলের, এই শহরের? ফাদার রদ্রীগেজ, রিকি, আইভী ও অ্যান্ড্র কি পাড়বে অশরীরীর অভিশাপ থেকে এই স্কুলকে রক্ষা করতে? কি আছে শেষে? আসুন, প্রায় দেড় লক্ষ শব্দের সুবৃহৎ, সুচারুরূ অলঙ্করণযুক্ত ভৌতিক উপন্যাসটির অভ্যন্তরে, যেখানে আপনার অপেক্ষায় রয়েছে সেই নারী, যার নাম-
আগাথা









Reviews
There are no reviews yet.