Description
অঙ্কটা সিঁড়িভাঙা। এক বিশাল জমিদার বংশের উত্তরপুরুষ দেবকান্ত চক্রবর্তী। বিশাল পরিবার ও বিপুল সম্পদ—দুই-ই ক্ষইতে ক্ষইতে তলানিতে। কৃতবিদ্য ফ্যামিলির শেষ সলতে দেবকান্তও পূর্বপুরুষদের মতোই শিক্ষিত। ওপার বাংলায় ফেলে আসা বংশগৌরব তাঁর অস্থি-মজ্জায় রোপিত। এ-কালের পটভূমিতে তিনি যেন মূর্তিমান বেমানান। এই গল্প যেমন দেবকান্তর, তেমনই তাঁর দুই সন্তান মহাশ্বেতা আর কাদম্বরীরও। যাদের মা লীলা এই দুই প্রজন্মের মধ্যে হাইফেনের মতো। থেকেও যেন অস্তিত্বহীন। দেবকান্ত নিজের আদর্শে অটল। নিজের দুই কন্যাকেও গড়ে তুলতে চান তাঁর মতো করেই। কিন্তু তা কি হয়? জীবন কি সেই পথেই চলে? কেন ঘরভর্তি পুতুল সাজায় মহাশ্বেতা—কেনই বা কাদম্বরীর হাতে তরল পানীয়র গেলাস—উত্তর দেবে কে?






Reviews
There are no reviews yet.