Amar Ange Ange || Sanhita Deb || আমার অঙ্গে অঙ্গে || সংহিতা দেব

Original price was: $299.00.Current price is: $239.00.

সাত মাসের শিশু থেকে সত্তর বর্ষীয়া যে দেশে লাঞ্ছিতা, সে দেশে আত্মীয়-অনাত্মীয়-প্রেমাস্পদ-দম্পতির প্রেম, বিশ্বস্ততাকে ঠিক কত আনায় লেন-দেন করা হয় মন, শরীর, সুখ, স্বপ্নের সাথে ??

Out of stock

SKU: Shalidhan Prakashan 3
Category:

Description

ধী, তেজ, গতি মানুষের জন্মলব্ধ। সমাজ প্রথমে লিঙ্গ, ক্রমে জাত, ধর্ম, বর্ণ, অর্থে বিভাজন ঘটায় মানুষের। স্পর্শরহিতও ধর্ষিত হয় নারী; শব্দে, ইঙ্গিতে। অথচ সামাজিক সংস্কারাচ্ছন্নতা তাতে নিয়ম-নীতির পর্দা টানে। ধর্ষিতা হলে দ্রোহকাল নামে পথে, অথচ ধর্ষণের পূর্বে শতবার ধর্ষিত সে সঙ্গোপনে। আত্মজার আশৈশব অব্যক্ত আর্তনাদে কণ্ঠরোধ, তাঁরা অজ্ঞাত। আরো অজানা পুরুষ শিশু। নিভৃতে নারী-পুরুষ উভয়ের দ্বারাই দলন চলে, কে জেনেছে তার মানসিক স্থিতি? ক’জন মা-বাবা হোমটাস্কের বেড়া ডিঙিয়ে প্রাত্যহিক সন্তানের মনরাজ্যে বিচরণ করেন? চাই গগনভেদী সাফল্য, তারই মাঝে বাড়ির বা পাড়ার মহিলা অথবা মাঠের দাদারা তার কাছে কী কী চেয়েছে খোঁজ নেন তাঁরা? সাত মাসের শিশু থেকে সত্তর বর্ষীয়া যে দেশে লাঞ্ছিতা, সে দেশে আত্মীয়-অনাত্মীয়-প্রেমাস্পদ-দম্পতির প্রেম, বিশ্বস্ততাকে ঠিক কত আনায় লেন-দেন করা হয় মন, শরীর, সুখ, স্বপ্নের সাথে?—- তারই হিসেব সাজানো আছে গ্রন্থে। আত্মজীবনী লেখকের নয় শুধু, আপনার-তার-ওর সকলের। গ্রন্থের শব্দমালায় সতেজ শব্দ গাঁথা রয়েছে, মৃত-মনগড়া নয়। এই বই কিছু মানুষের জীবনভেদী ঘটনাপ্রবাহ, যাতে শুধু সিলমোহর দিয়েছেন সংহিতা।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “Amar Ange Ange || Sanhita Deb || আমার অঙ্গে অঙ্গে || সংহিতা দেব”

Your email address will not be published. Required fields are marked *