Description
অনুষ্টুপের রবীন্দ্রনাথ। ‘অনুষ্টুপ’ পত্রিকার বিভিন্ন সংখ্যাতে এত বছর ধরে রবীন্দ্র-বিষয়ক যে সকল লেখা প্রকাশিত হয়েছে, তা খণ্ডে খণ্ডে সংকলিত হচ্ছে এই গ্রন্থমালায়। কখনো তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন লেখা। লিখেছেন ও লিখছেন এই সময়ের বহু রবীন্দ্র-গবেষক ও চিন্তকরা। প্রথম দুই খণ্ডের বিষয় ছিল ‘সাম্প্রতিকের রবীন্দ্রনাথ’ এবং ‘প্রাতিস্বিকের রবীন্দ্রনাথ’। এই খণ্ডের বিষয়-অভিমুখ ‘অন্য রবীন্দ্রনাথ’। মোট আঠাশটি নিবন্ধের একটি জরুরি সংকলন। নানা রবীন্দ্রনাথের মালার বিভিন্ন ভিন্ন-সত্তার সঙ্গে পরিচয় আবার অন্য এক সময়ের প্রান্ত থেকে রবীন্দ্র- রচনার অবলোকন। আবার সমকালীন অন্য বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে রবীন্দ্র-সম্পর্কের পর্ব-পর্বান্তরের এক তথ্যনিষ্ঠ প্রতিবেদন বিধৃত কয়েকটি রচনায়। দুটি পর্বের রচনা চতুষ্টয়ে অন্য সংস্কৃতির সঙ্গে কবির সম্পর্ক-কথা আর কবির আত্মসত্তার সঙ্গেই কবির অন্তরঙ্গ কথোপকথন।






Reviews
There are no reviews yet.