Description
বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য উৎস আরবি ও ফারসি শিলালিপি, যার ঐতিহাসিক উপাদান ও শিল্পসৌকর্য অতি চিত্তাকর্ষক ও মননস্পর্শী। তেরো শতাব্দীতে বাংলায় এক নতুন ধারার সভ্যতার আবির্ভাব ও ক্রমবিস্তারের ফলে ক্রমান্বয়ে এখানে এক সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে শুরু করে যার মধ্য দিয়ে একটি স্বাধীন বাঙালি জাতির মানসিক ক্ষুরণ জাগ্রত হতে শুরু করে এবং এক ধরনের বাঙালিয়ানা গড়ে ওঠার লক্ষণ দেখা দেয়। বহির্বিশ্বেও এই বাঙালি জাতি সত্তার পরিচিতি ক্রমাগত বাড়তে থাকে এবং বাংলার সাংস্কৃতিক প্রভাব ধীরে ধীরে বিভিন্ন এলাকায় ছড়াতে শুরু করে, যার উজ্জলতম একটি নজির বাংলার সুলতানের অর্থায়নে গড়ে ওঠা মক্কার ‘বাঙালি বিশ্ববিদ্যালয়’। বাংলার ইতিহাসে সে সময়টি ছিল এক সোনালি অধ্যায়। এই অভিনব ঐতিহাসিক পটভূমি বুঝতে এ-সকল প্রতুলিপি আমাদের বিশেষভাবে সাহায্য করে। বর্তমান গ্রন্থটিতে নানা উৎস-আকর ঘেঁটে শিলালিপিগুলোর প্রতি নতুন করে দৃষ্টিপাত করা হয়েছে এবং এ-অঞ্চলের সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় রূপান্তরের কারণগুলো গভীরভাবে সন্ধানের চেষ্টা করা হয়েছে। বইটিতে ইতিহাস ও সংস্কৃতির উৎস হিসাবে শিলালিপির গুরুত্বও বিশদভাবে আলোচিত হয়েছে।







Reviews
There are no reviews yet.