ARYA DIGANTE SINDHU SOBHYATA || RAJAT PAL

Original price was: $525.00.Current price is: $420.00.

সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার সংমিশ্রণে গড়ে উঠেছিল প্রাচীন ভারতীয় সভ্যতা । ভারতীয় উপমহাদেশের পশ্চিম প্রান্তে শুরু হয়ে সমুদ্র উপকূল ধরে ক্রমে বাংলা পর্যন্ত ছিল সিন্ধু সভ্যতার বিস্তার এবং মধ্য ভারতে আর্য সংস্কৃতি । বেলুচিস্তানের মেহেরগড়ে এবং হরিয়ানার ভিরানাতে যেমন 7500 BC থেকে সিন্ধু সভ্যতার কথা পাওয়া যাচ্ছে তেমনই গঙ্গা-যমুনা-বেলান উপত্যকায় 5000 BC থেকে ধারাবাহিক […]

SKU: Khori Prakashani12676
Category: ,

Description

সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার সংমিশ্রণে গড়ে উঠেছিল প্রাচীন ভারতীয় সভ্যতা । ভারতীয় উপমহাদেশের পশ্চিম প্রান্তে শুরু হয়ে সমুদ্র উপকূল ধরে ক্রমে বাংলা পর্যন্ত ছিল সিন্ধু সভ্যতার বিস্তার এবং মধ্য ভারতে আর্য সংস্কৃতি । বেলুচিস্তানের মেহেরগড়ে এবং হরিয়ানার ভিরানাতে যেমন 7500 BC থেকে সিন্ধু সভ্যতার কথা পাওয়া যাচ্ছে তেমনই গঙ্গা-যমুনা-বেলান উপত্যকায় 5000 BC থেকে ধারাবাহিক গ্রামীণ সংস্কৃতি ও ধান চাষের নিদর্শন । লহুরেদেবা, কোলডিহা, ঝুসি, আদমগড়।
এই দুই সংস্কৃতির মানুষদের মধ্যে নিবিড় সম্পর্ক ছিল । ছিল বাণিজ্য, বিবাহ, ভূমি এবং নদীর জল নিয়ে বিরোধ । নদীর জল সেদিন জলের প্রধান উৎস। কারণ ভূগর্ভস্থ জল উত্তোলনের পদ্ধতি আবিষ্কার হয় নি । নদী নিয়ে বিরোধের নানা প্রত্ন নিদর্শন পাওয়া গিয়েছে, যা ঋকবেদের আলেখ্যর সাথে মিলে গিয়েছে ।
বাণিজ্য ছিল লিপি উদ্ভাবনার প্রধান কারণ । আধুনিক প্রত্নবিদ কেনোয়ার, মিডো নতুন করে হরপ্পা খনন করে এমনটাই বলেছেন । তারা বেলুচিস্তানে 4500 BC থেকে লিপির সন্ধান পেয়েছেন । প্রথমে পণ্যের পরিমাণ নির্ণয়ে চিহ্নের উদ্ভব। ক্রমে Acrophony পদ্ধতিতে অন্যান্য বর্ণের জন্ম নিল। ক্রমে মৃৎপাত্র ও সিলে উৎপাদকের নাম ও পণ্যের পরিমাপ খোদিত হতে লাগল । কিছু ক্ষেত্রে নানা টোটেম ও উপাসিত দেবতার চিহ্ন ।

Additional information

Author Name

Binding

Language

Publisher

Publishing Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “ARYA DIGANTE SINDHU SOBHYATA || RAJAT PAL”

Your email address will not be published. Required fields are marked *