Description
আমাদের প্রাচীন সাহিত্যে চয়নিকা সাহিত্য সংকলন
প্রাচীন বাংলা পুথির কোনও সংগ্রহ নিয়ে কাজ করার সময় আমরা প্রায়শ একাধিক খণ্ডের সন্ধান পাই যেগুলির চরিত্র সাধারণভাবে সাহিত্য সংকলনের মতো। সেগুলিতে কোনও একটি বিশেষ বিষয় নিয়ে মান্যতাপ্রাপ্ত লেখকদের রচনা থেকে বাছাই করা কিছু অংশ সংকলিত হয়ে থাকে। মুদ্রণযন্ত্র আবিষ্কারের পূর্বে, অনুলিখন করার সময় প্রতিলিপিকারেরা, সময় এবং পরিশ্রম বাঁচানোর উদ্দেশ্যে, কোনও পদকারের সমগ্র কাব্যকৃতি লিপিবদ্ধ করার পরিবর্তে কবিদের লেখা থেকে অংশবিশেষ চয়ন করে নিতেন। মধ্যমানের কবিদের রচনায় কদাচিৎ প্রতিভার বিচ্ছুরণ নজরে পড়ে। অপরপক্ষে মহান কবির সৃষ্টিও সময়বিশেষে একঘেয়ে হয়ে ওঠে। সেহেতু স্বাভাবিকভাবেই রামায়ণ, মহাভারত, ভাগবত কিংবা মনসার-ভাসান প্রভৃতি আখ্যান অবলম্বন করে আমাদের সাহিত্যে যুগে যুগে বাঙালি কবিরা যেসব কাব্য রচনা করেছেন সেগুলির পুথি প্রস্তুত করার ক্ষেত্রে অনুলিপিকারেরা তুলনামূলকভাবে অধিক কাব্যগুণসম্পন্ন অংশগুলি নির্বাচন করতেন এবং ক্লান্তিকর ও নিরস অংশগুলি বর্জন করতেন।








Reviews
There are no reviews yet.