Description
রাশিয়ার বিপ্লবের বিজয়ী নায়ক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী মহানায়ক স্তালিনের মােট ছ’টি সাক্ষাৎকার সংকলিত হয়েছে এই গ্রন্থে। সাক্ষাৎকার নিয়েছেন জার্মান লেখক এমিল লুডভিগ, বিখ্যাত ব্রিটিশ সাহিত্যিক এইচ.জি.ওয়েলস্, মার্কিন শ্রমিক প্রতিনিধিরা, বিদেশী দশটি রাষ্ট্রের ৮০ জন শ্রমিক প্রতিনিধিরা, চীনের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা। সাক্ষাৎকারে আলােচিত হয়েছে সারা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শ্রমিক ও কৃষকের সমস্যাবলী, চীন ও ভারতের প্রাক-বিপ্লবের সমস্যা ও স্তালিন-কৃত তার সমাধান।






Reviews
There are no reviews yet.