Description
মেচ সম্প্রদায়ের লোকেদের গামি পূজায় বারোজন দেবদেবীর মধ্যে তিনজন অপদেবতা- মাকাল বৗরৗই, বিরশালি বুরুই আর গথোমৗদাই-কেও পূজা করা হয়। ধিমাল সম্প্রদায়ের লোকবিশ্বাসে রোগব্যাধির জন্য আনসারি অপদেবতা দায়ী। ডুকপা-রা মৃত ব্যক্তিকে অশুভ আত্মার হাত থেকে রক্ষা করতে মুখোশ পরে বিচিত্র ভঙ্গীতে মুখোশ নাচ করে। উত্তরবঙ্গের গ্রাম্য লোকবিশ্বাসে টাকরা-টাকরি নামের এক অপদেবতা শিশুদের আক্রমণ করে। গমিরা নাচের সময় নাচিয়ের ওপর নররাক্ষসের ভর করলে, ভর কাটাতে কবুতরের রক্ত পান করানো হয়। রাঢ় অঞ্চলে ভূত পূজায় কারো ওপর ভূতের ভর এলে, সেই ব্যক্তি খুরির মধ্যে রাখা রক্তের মধ্যে তপাণ মদ মিশিয়ে রক্তপান করে।বৃহত্তর বাংলা এবং তার সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চলের লোকায়ত বিশ্বাসে লৌকিক দেবদেবীর পাশাপাশি বিচিত্র, ব্যতিক্রমী সমস্ত অপদেবতা ও ভৌতিক দেবদেবীর পূজার চল আছে। বাংলা এবং সংলগ্ন অঞ্চলে পূজিত সেইসমস্ত অপদেবতা ও ভৌতিক দেবদেবীদের নিয়ে দে’জ পাবলিশিং প্রকাশিত বই ‘বাংলার ভৌতিক দেবদেবী ও অপদেবতা’।






Reviews
There are no reviews yet.