Description
বাংলার ধর্ম, দেবতা ও উৎসবের উদ্ভব হয়েছে বাংলার প্রকৃতিকে নির্ভর করে। ঘরোয়া বাঙালি আজও প্রকৃতি পুজোর মধ্যে দিয়ে জীবন শুরু করে থাকে। সে পুজোয় বৈদিক, অবৈদিক সমস্ত ধর্মই মিলেমশে আছে। তবে ঐতিহাসিকভাবে প্রাতিষ্ঠানিক ধর্মের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে বাংলার ধর্ম, দেবতা গুলির একটা ধারাবাহিক পরিচয় মেলে। বাংলার প্রাতিষ্ঠানিক ধর্ম গুলির মধ্যে জৈনধর্মের স্থান সবার আগে। জৈনসম্প্রদায়ের প্রাচীন নাম নির্গন্থ। অশোকের শিলালিপিতে নির্ণন্থসম্প্রদায়ের কথা আছে। বাংলার জনপদ, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির শিকড়ের সঙ্গে বৌদ্ধধর্মের দীর্ঘ সংযোগের ইতিহাস প্রথম আলোকিত করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। বাংলায় শৈবধর্ম ও শাক্তধর্মের ইতিহাসও যথেষ্ট প্রাচীন। শিব অবৈদিক ও বৈদিক, ব্রাহ্মণা-হিন্দু সমন্ত ধর্মের সঙ্গেই যুক্ত।







Reviews
There are no reviews yet.