Description
বাঁকাউল্লার বারোটি কাহিনিতে যে শুধু গোয়েন্দা কাহিনির উপাদান এবং বিষয়বস্তু রয়েছে, তা নয়। বাঁকাউল্লার সমকালে পুলিশের কার্যপদ্ধতি, সরকারি নিয়ম, প্রশাসন চালানোর পদ্ধতি, উপরওয়ালাদের মতিগতি প্রভৃতি সম্পর্কেও ধারণা করা যায়। আর চেনা যায় সেকালের সমাজকে। তৎকালীন গ্রাম্য ও শহুরে মানুষের মানসিকতা, সাধারণ সমাজে নারীর অবস্থান, এদেশের মানুষের কূটবুদ্ধি ও দুর্বুদ্ধি প্রভৃতির স্বচ্ছ আভাস পাওয়া যায় বাঁকাউল্লার গল্পগুলি থেকে। আন্দাজ পাওয়া যায় সেকালের বিচারব্যবস্থা সম্পর্কে।







Reviews
There are no reviews yet.