Description
ইংলন্ডে বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎকালেই পরাধীন আয়ারল্যান্ডের বিপ্লবীদের গুপ্ত সশস্ত্র দল ‘সিন ফিন’-এর সঙ্গে যুক্ত ছিলেন নিবেদিতা।
বিবেকানন্দের মৃত্যুর পর তাঁর কর্মধারার পরিবর্তন হয়। ভারতের পরাধীনতার শৃঙ্খল মোচনে দঢ়প্রতিজ্ঞ হন। সে-সময়ের কংগ্রেসের নেতাদের সাথে আলাপ আলোচনা, মিটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ‘কর্মযোগীন’ ‘বন্দেমাতরম’, স্টেটসম্যান ও অন্যান্য পত্রিকায় ইংরেজের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কলম ধরেন নিবেদিতা।
আইরিশ বিপ্লবী গুপ্ত সংগঠন
‘সিন ফিন’-এর আদলে ১৯০৭ সালে যুগান্তর দলের যুবকদের গড়ে তুলতে থাকেন।
বাংলার স্বাধীনতা আন্দোলনে নিবেদিতার নানাবিধ ভূমিকার কথা শ্রদ্ধেয় গিরিজাশঙ্কর রায়চৌধুরী সুচারু বিশ্লেষণে এই গ্রন্থে তুলে ধরেছেন।






Reviews
There are no reviews yet.