Description
সরগুজা ডিস্ট্রিক্টের গভীর বনাঞ্চলে মহাকালের কপাল থেকে কে বা কারা যেন চুরি করল মহামূল্য এক মণি। ভানগড়ের আদিবাসী বন্য সম্প্রদায় তাতে দারুণ আতঙ্কিত, আতঙ্কের কারণ মহাকালের কপাল থেকে একটি অগ্নি শিখা বেরিয়ে এসে কখনো জ্বলছে কখনও নিভছে।
টিন এজের দুই কিশোর জয় ও বিজয়ের মনে সৃষ্ট হল দারুন উত্তেজনা, অভিন্ন হৃদয় দুই বন্ধু এর রহস্য উন্মোচন করতে বেরিয়ে পড়ল বনময় ভানগড়ের দিকে। পথে সঙ্গিনী হল আরো একজন ডাকাবুকো মেয়ে।
এরপর কি হল? ওদের দুর্ধর্ষ অভিযানে ধরা পড়ল কুখ্যাত এক দুষ্কৃতির দল। কিন্তু কী ভাবে ? সে এক রোমাঞ্চকর কাহিনী তা যেমনই চমকপ্রদ তেমনই উত্তেজনাময়।






Reviews
There are no reviews yet.