Description
চোড়গঙ্গ রাজত্বের শুরু থেকে মল্লভূমের পতন (১৮০৬) পর্যন্ত আরামবাগ-বিষ্ণুপুর-ঘাটাল মহকুমাজুড়ে প্রাচীন ভারতীয় শিক্ষা-সংস্কৃতির ধারাবাহিক একটি স্রোত প্রবাহিত ছিল।
খানাকুল-কৃষ্ণনগর বিদ্যাসমাজ হল তার অবশেষ। সেই সমাজের দ্বারা লালিত পালিত বিদ্বানবংশগুলি থেকে আবির্ভাব ঘটেছিল আধুনিক বাঙলার নবজাগরণের প্রধান তিন পুরুষের- রামমোহন, রামকৃষ্ণ ও বিদ্যাসাগর। শূররাজাদের আনীত কনৌজ ব্রাহ্মণদের সঙ্গে রাঢ়ের আদিম অধিবাসীদের জীবনযাত্রার সুদীর্ঘকাল মিলন মিশ্রণ ঘটে যে বাঙালির সংস্কৃতির জন্ম হয়, বিদ্যাসাগরের শেকড় রয়েছে সেখানেই। এই বইয়ে সেই শেকড় সন্ধানের চেষ্টা হয়েছে।









Reviews
There are no reviews yet.