Description
ভয় মানুষের অন্যতম প্রাচীন এবং জোরালো এক অনুভূতি। বাস্তবজীবন পার হয়ে সাহিত্যের অন্দরে ভয়ের অবাধ যাতায়াত। রহস্যময়, ভৌতিক, অতিপ্রাকৃত, নানা ধরনের ভয়ের গল্পের পাঠ তাই আজও শিরদাঁড়ায় শীতল স্রোত বইয়ে দেয়। বিশ্বসাহিত্যের সেরকমই হাড়হিম করা কিছু চিরায়ত ভয়ের গল্পের বাংলা অনুবাদ-সংকলনের নাম বিশ্বের সেরা ভৌতিক গল্প। সাহিত্যের রত্নসম্ভার থেকে অতি যত্নে নির্বাচিত আঠাশটি গল্পের এই সংকলনটিকে ভয়ের গল্পের ইতিহাসের প্রামাণ্য দলিল বললেও অত্যুক্তি হবে না। সংকলনের অধিকাংশ গল্পই সাহিত্যজগতের মাইলফলক হিসেবে পাঠকমনে চিরতরে সমাদৃত। যেমন ‘সিগনাল ম্যান’, ‘বাদামি রঙের হাত’, ‘ড্রাকুলার অতিথি’, ‘অশরীরী রিকশা’ এবং আরও অনেক গল্প।









Reviews
There are no reviews yet.