Description
“মহাভারত কিন্তু দুগ্ধভোক্তা মানুষটিকেও চরম মালিকানা দেয়নি। তার বক্তব্যের শেষ জায়গায় আছে — তোমার প্রয়োজন যতটুকু, সেইটুকুই তোমার অধিকার। মহাভারত বলে — তোমার বাড়িতে একশোখানা গোরু থাকলেও দু-বেলা দুই বাটি দুধ তোমার প্রয়োজন, তার বেশি আর যত আছে তা তোমার নয় এতটুকু, বরঞ্চ তা পরের সম্পত্তি। গোলা ভরা ধান পুরোটাই তোমার নয়, তোমার প্রয়োজনাতিরিক্ত যতখানি, সেটা অন্যের খাবার বিষয়, তুমি সেটা আত্মসাৎ করেছ। একটা বড়ো হাঁকালেও তোমার শুতে লাগে একটা খাটের অর্ধেক জায়গা, বাড়ির অন্য ফাঁকা অংশটা যদি তুমি ভোগ না করো, তাহলে অন্যে কত জনে সেই জায়গায় নিরাপদ আশ্রয় পেত, অতএব সে-জায়গাটা আসলে অন্যের, তুমি সেটা স্বার্থপরের মতো আত্মসাৎ করেছ — প্রাসাদাদপি খট্বার্ধং শেষাঃ পরবিভূতয়ঃ। … এটা মানতেই হবে যে, শাস্ত্রকারেরা কিন্তু সাম্যবাদের চেয়ে কম দার্শনীকতায় বিশ্বাসী ছিলেন না।”






Reviews
There are no reviews yet.